দলের
sreebardinews24.com.sreebardinews24.com..sreebardinews24 লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
sreebardinews24.com.sreebardinews24.com..sreebardinews24 লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ এপ্রিল, ২০১৪

শ্রীবরদীতে পত্রিকা এজেন্টের মাতৃ বিয়োগ

শ্রীবরদী প্রতিনিধি
শ্রীবরদীতে পত্রিকার এজেন্ট ইদু মিয়ার মা মোছাঃ গোলেছা বেগম শনিবার বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়ে ও নাতী নাতনী রেখে গেছেন। শনিবার রাতে আটাকান্দা গ্রামের পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি খন্দকার মোঃ খুররম, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগ সভাপতি মোঃ আশরাফ হোসেন খোকা, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি/ সম্পাদক মন্ডলী, স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিরা শোক প্রকাশ করেছেন।

Read more »

শ্রীবরদীতে দুর্বৃত্তদের হামলায় অটো বাইক চালক আহত


Sujonশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি।
শেরপুরের শ্রীবরদীতে দুর্বৃত্তদের হামলায় সুজন মিয়া (২৬) নামে এক অটো বাইক চালক গুরুতর আহত হয়েছে। আজ রাত ৯টার দিকে শহরের উত্তর বাজার মহল্লায় এ ঘটনা ঘটে। আহত সুজন মিয়াকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার মহল্লায় ইজিবাইক চালক ও পৌরসভার কমিশনার শাহআলমের ছোট ভাই সুজন মিয়াকে অজ্ঞাত কারণে তিনচার জন দুর্বৃত্ত হামলা করে। এতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে

Read more »

শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

আশুলিয়ায় গার্মেন্টস মালিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা


নিজস্ব প্রতিবেদক: 
শিল্পাঞ্চল আশুলিয়ায় মো. আজম (৩০) নামের এক গার্মেন্ট মালিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ভাই ভাই সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত জুবায়ের ক্যাপ কোম্পানিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজম হোসেন জুবায়ের ক্যাপ কোম্পানির মালিক ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে বিকেল ৩ টার দিকে কারখানাটির অপর একজন অংশীদার গোলাম মোস্তফা অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে কারখার ভেতরে প্রবেশ করেন। এসময় উভয় পক্ষের বাক-বিতন্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা আজম হোসেনকে জবাই করে হত্যার পর পালিয়ে যায়। এসময় কারখানার শ্রমিকরা আতঙ্কিত হয়ে খুন হয়েছে বলতে বলতে দিকবিদিক ছুটতে থাকেন। মুহুর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে ভির জমায়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে জানতে চাইলে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ জানান, স্থানীয়দের কাছ থেকে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকার জনপ্রতিনিধিদের সম্মুখে তালা ভেঙ্গে নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

    Read more »

    নিখোঁজ বিমানের 'পালস সিগন্যাল' পাওয়ার দাবি চীনের


    শ্রীবরদী নিউজ24.কম: 
    ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে গত ৮ মার্চ নিখোঁজ মালয়েশিয়ার বিমানটির 'পালস সিগন্যাল' পেয়েছে বলে দাবি করছে চীনের সরকারি সংবাদ সংস্থা।
    চীনা টহল জাহাজ ‘হাইঝুন-১’ এর রিসিভারে সেকেন্ড প্রতি ৩৭.৫ কিলোহার্জ ফ্রিকোয়েন্সির এই পালস সিগন্যাল ধরা পড়েছে বলে জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।
    তারা জানিয়েছে, দক্ষিণ ভারত মহাসাগরের যে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে সেখানে এদিন পালস সিগন্যাল পেয়েছে ব্ল্যাক বক্স ডিটেক্টর। প্রাপ্ত সংকেতের সঙ্গে বিমানের ব্ল্যাক বক্সের সংকেতের চরিত্রগত মিল রয়েছে বলে বিষয়টি পর্যালোচনা করে জানিয়েছে চীন।
    এমএইচ ৩৭০ বিমানের ব্ল্যাক বক্সের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেশ কয়েকটি দেশের বিমান ও জাহাজ। কাজে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ব্ল্যাক বক্স ডিটেক্টরও। এতদিন পর্যন্ত সব চেষ্টা বিফলে গেলেও, চীনের এই দাবি অবশেষে আশার আলো দেখাচ্ছে 'নিখোঁজ' বিমানের যাত্রী-ক্রু সদস্যদের পরিজনদের।
    এদিকে নিখোঁজ মালয়েশিয়ার বিমানটির অনুসন্ধানে ভারত মহাসাগরে ব্যাপক আকারে অনুসন্ধান কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে।
    তল্লাশিতে এবারের লক্ষ্য বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে বের করা। তদন্তকারীরা ধারণা করছেন, মালয়েশিয়ার বিমানটি ভারত মহাসাগরেই বিধ্বস্ত হয়েছে।

      Read more »

      পুরুষরা যে ১০টি সত্য নারীদের কাছ থেকে লুকাতেই বেশি পছন্দ করে


      ডেক্স: 

      নারী ও পুরুষের মাঝে সব সময়েই কিছু বিষয় গোপন থাকে। নারীরা যেমন তাদের কিছু ব্যাপার পুরুষের কাছ থেকে সব সময়েই লুকিয়ে রাখেন, ঠিক একই ভাবে পুরুষরাও নারীদের কাছ থেকে কিছু বিষয় গোপন রাখতে পছন্দ করেন। একান্তই নিজস্ব কিছু আবেগ, অনুভূতি ও ব্যক্তিগত বিষয়কে তাঁরা সহজে নারীদের কাছে প্রকাশ করতে চান না। আসুন জেনে নেয়া যাক এমন ১০টি সত্য সম্পর্কে যেগুলো অধিকাংশ পুরুষই নারীদের কাছ থেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন।
      ১) পাশে স্ত্রী থাক কিংবা প্রেমিকা, পাশ দিয়ে একজন সুন্দরী নারী হেঁটে গেলে অধিকাংশ পুরুষই সেই নারীর দিকে তাকাতে পছন্দ করেন।
      ২) পুরোনো কোনো প্রতারণা কিংবা শারীরিক সম্পর্কের ব্যাপারে তাঁরা কখনই বর্তমান প্রেমিকা/স্ত্রীর সাথে আলাপ করেন না। এই বিষয়গুলো সব সময়েই লুকিয়ে রাখতেন তাঁরা।
      ৩) জীবনে একবার হলেও পর্ন ছবি দেখেছে প্রতিটি পুরুষই। কিন্তু এই কথা নারীদের কাছে সহজে স্বীকার করতে চায় না পুরুষরা।
      ৪) প্রায় সকল পুরুষই বন্ধুর সুন্দরী স্ত্রী, স্ত্রীর সুন্দরী বান্ধবী কিংবা বোনের সাথে সময় কাটাতে এবং আড্ডা দিতে ভালোবাসে।
      ৫) অধিকাংশ পুরুষই আড়ি পেতে নারীদের মেয়েলী গল্প শুনতে পছন্দ করে। কিন্তু এই বিষয়টি তাঁরা কখনই স্বীকার করে না।
      ৬) প্রতিটি পুরুষই তার নারী সঙ্গিনীর অপছন্দের অভ্যাস কিংবা বস্তুর ব্যাপারে আকর্ষণ বোধ করে।
      ৭) পুরুষরা দিনে অন্তত একটি ঘন্টা একা, নিজের মত করে সময় কাটাতে চায়। কিন্তু এই কথাটি তাঁরা নিজের সঙ্গীকে কখনো বলার সাহস পায় না।
      ৮) নারীদের সাথে শপিং করতে যেতে কোনো পুরুষই পছন্দ করেন না। কিন্তু এই বিষয়টি তারা সহজে নারীদের কাছে প্রকাশ করেন না।
      ৯) প্রতিটি পুরুষই শারীরিক মিলনের ক্ষেত্রে নারী সঙ্গীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করেন। বিশেষ করে শারীরিক মিলনের ক্ষেত্রে নারী সঙ্গীর প্রাধান্যটাকে তাঁরা বেশ উপভোগ করেন।
      ১০)প্রতিটি পুরুষই তার নারী সঙ্গীর পুরুষ বন্ধুদের প্রতি মনে মনে একটু হলেও ঈর্ষা করেন। কিন্তু এই বিষয়টি তাঁরা সহজে প্রকাশ করেন না।

      Read more »

      রবিবার, ৩০ মার্চ, ২০১৪

      শ্রীবরদীতে শিশু সহ ২ জনের লাশ উদ্ধার



      স্টাফ রিপোর্টার ॥
      শ্রীবরদীতে শিশু সহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এব্যাপারে শ্রীবরদী থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। ২৪ ঘন্টার ব্যবধানে শ্রীবরদীতে ২ লাশ উদ্ধারের ঘটনায় আইনশৃংখলা অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
      মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধায় উপজেলার হেরুয়া বালুঘাট গ্রামের তোফাজ্জল হোসেনের শিশু পুত্র ফিরোজ মিয়া (৯) কে কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে ফিরোজ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে রাস্তার পাশে ধান ক্ষেত থেকে ফিরোজ মিয়ার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেনের সাথে তার বিমাতা ভাই রুস্তম আলীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ধারনা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের সূত্র ধরেই শিশু ফিরোজ মিয়াকে হত্যা করা হয়েছে। এ নিয়ে ফিরোজ মিয়ার বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে বিমাতা ভাই রুস্তম আলী (৬০), রুস্তম আলীর ৩ ছেলে মনির (৩২), ওয়াহাব ( ২৬), কবির (১৮) ও নওশের আলীর ছেলে নূরুল ইসলামের (৩০) নামে মামলা দায়ের করেছে।
      অপরদিকে বৃহস্পতিবার দুপুরে গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে ঝুমুর নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ দত্তের সাথে ঝুমুরের দাম্পত্ব কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে বসত ঘরের পাড়ের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শেরপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ।
      কিন্তু ঝুমুরের বাবার দাবি তার মেয়েকে নির্যাতন করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে ঝুমুরের বাবা সনেন্দ্র চন্দ্র দাস বাদী হয়ে স্বামী বিশ্বজিৎ দত্ত, শ্বশুর ধিরেন দত্ত, শ্বাশুরী প্রভা চন্দ ও বিশ্বজিতের বোন জামাই নিরঞ্জনের নামে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
      ২৪ ঘন্টার ব্যবধানে শ্রীবরদীতে শিশু ও গৃহবধুর খুনের ঘটনায় উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
      শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোঃ বেলাল উদ্দিন তরফদার জানান, লাশ ২টির ময়না তদন্তের জন্য শুক্রবার মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

      Read more »

      সোমবার, ১৯ আগস্ট, ২০১৩

      শ্রীবরদীতে গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতা-কর্মীরা বাড়িছাড়া


      তাসলীম কবির বাবু,
      মামলার বেড়াজালে পড়ে উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে বাড়িছাড়া হয়ে পড়েছে। বিএনপির তৃণমূল পর্যায়ে কোন নেতাকর্মী এলাকায় না থাকায় পুুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
      শুক্রবার জেলা শহরে গাড়ি ভাংচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় শেরপুর সদর থানার উপ পরিদর্শক মনিরুল আলম ভূইয়া আইন শৃংখলা বিঘœকারী অপরাধ (দ্রুতবিচার আইন) ও পুলিশ অ্যাসল্টের অভিযোগ এনে মামলা করেন। মামলায় আসামী করা হয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মীকে। এদের মধ্যে শ্রীবরদী উপজেলা ও পৌর ছাত্রদলের সভাপতি, সম্পাদক সহ বেশ কয়েকজনের নাম রয়েছে। এমনিতেই বিগত কয়েক বছর থেকে একাধিক মামলা ও গ্রেফতারে শ্রীবরদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা দিশেহারা। এরমধ্যে নতুন করে আরও ২টি মামলায় গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে প্রায় সবাই। তৃণমূলের অনেকে দিনে এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেলেও গ্রেফতার আতঙ্কে সন্ধার পর এলাকা ছাড়ছে।

      Read more »

      শুক্রবার, ৯ আগস্ট, ২০১৩

      ফলোআপ শ্রীবরদীতে দূর্ধষ ডাকাতির ঘটনায় আহত ১ জনের মৃত্যু, গ্রেফতার-২


      এজেএম আহছানুজ্জামান ফিরোজ
      শ্রীবরদী পৌর শহরের পূর্ব ছনকান্দা গ্রামে মঙ্গলবার গভীর রাতে দূর্ধষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত গৃহকর্তী পাংখা বেগমের (৫৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। অপরদিকে এ ঘটনার জড়িত থাকার সন্দেহে বুধবার রাতে পুলিশ ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার উত্তর শ্রীবরদী মহল্লার হোটেল ব্যবসায়ী মৃত রহিম উদ্দিনের ছেলে রুবেল (২২) ও খামারিয়া পাড়া মহল্লার কালু মিয়ার ছেলে শাহজাহান (১৮)। বুধবারই আটককৃতদের শেরপুর আদালতে পাঠালে আদালত এদের জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
      গত মঙ্গলবার রাতে উপজেলার শ্রীবরদী বকসীগঞ্জ প্রধান সড়কের পার্শ্বে পূর্ব ছনকান্দা গ্রামের মিল মালিক নুদু মিয়া বাড়িতে স্বশন্ত্র ডাকাত দল হামলা করে। এ সময় পরিবারের সকল সদস্যকে এক ঘরে এনে বেধে রেখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে নুদু মিয়ার কপালে গভীর কেটে যায়। ডাকাত দলের অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয় নুদু মিয়ার স্ত্রী পাংখা বেগম। ডাকাত দল বেদম পেটায় নুদু মিয়ার ছেলে আঃ হালিম, ছেলে বউ লিপা আক্তার, মেয়ে হালিম ও নাতনি হেনা কে। এ সময় ডাকাত দল নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার সহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পরে এলাকাবাসী শেষ রাতে আহতদের শ্রীবরদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নুদু মিয়া ও পাংখা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গৃহকর্তী পাংখা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বুধবার রাতে পৌর শহরের উত্তর শ্রীবরদী মহল্লার হোটেল ব্যবসায়ী মৃত রহিম উদ্দিনের ছেলে রুবেল (২২) ও খামারিয়া পাড়া মহল্লার কালু মিয়ার ছেলে শাহজাহান (১৮) কে গ্রেফতার করে।
      শ্রীবরদী থানার এসআই রহুল আমিন জানান, আটককৃতদের বুধবারই ডাকাতি মামলায় শেরপুর আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়।

      Read more »

      শ্রীবরদীতে দূর্ধষ ডাকাতি ডাকাত দলের অস্ত্রের আঘাতে আহত ৬


      এজেএম আহছানুজ্জামান ফিরোজ,
      শ্রীবরদী পৌর শহরের পূর্ব ছনকান্দা গ্রামে মঙ্গলবার গভীর রাতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা গৃহকর্তা নুদু মিয়া (৬৫) স্ত্রী পাংখা বেগম কে কুপিয়ে গুরুত্বর আহত করেছে। মুমূর্ষ অবস্থায় এদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলো নুদু মিয়ার ছেলে আঃ হালিম, ছেলে বউ লিপা আক্তার, মেয়ে হালিম ও নাতনি হেনা। ডাকাতদল এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
      জানা গেছে, উপজেলার শ্রীবরদী বকসীগঞ্জ প্রধান সড়কের পার্শ্বে পূর্ব ছনকান্দা গ্রামের মিল মালিক নুদু মিয়া সম্প্রতি ব্যাংক থেকে মোটা অংকের সিসি ঋণ উত্তোলণ করে। এ খবর মিলের শ্রমিক সহ এলাকায় জানাজানিও হয়। গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে ১৫/২০ জনের স্বশস্ত্র ডাকাত দল বসত বাড়িতে হামলা করে। এ সময় পরিবারের সকল সদস্যকে এক ঘরে এনে বেধে রেখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে নুদু মিয়ার কপালে গভীর কেটে যায়। তাছাড়া গুরুত্বর আহত হয় নুদু মিয়ার স্ত্রী পাংখা বেগম। ডাকাত দল বেদম পেটায় নুদু মিয়ার ছেলে আঃ হালিম, ছেলে বউ লিপা আক্তার, মেয়ে হালিম ও নাতনি হেনা কে। ডাকাত দলের তান্ডব চলে প্রায় ঘন্টাব্যাপী। এ সময় ডাকাত দল নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার সহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পরে এলাকাবাসী শেষ রাতে আহতদের শ্রীবরদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার নুদু মিয়া ও পাংখা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
      শ্রীবরদী থানার এসআই রহুল আমিন জানান, এ ব্যাপারে আঃ হালিম বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে একটি মামলা দায়ের করেছে। ডাকাতির সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।


      Read more »

      শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

      শ্রীবরদীতে জমি বিক্রি না করায় বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ক্ষেতের পাট কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা


      তাসলীম কবির বাবু ,
      সম্প্রতি শ্রীবরদীতে জমি বিক্রিতে রাজি না হওয়ায় জমি দখলের উদ্দেশ্যে এক নিরিহ দরিদ্রের বসত বাড়িতে হামলা করে ভাংচুর , লুটপাট ও ক্ষেতের পাট কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার শ্রীবরদী পৌরসভার তারাকান্দি মহল্লায়। এ নিয়ে ক্ষতিগ্রস্ত মোঃ সাজু মিয়া শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও এলাকার প্রভাবশালীদের চাপে নিরাপাত্তা হীনতায় ভূগছে।
      অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শ্রীবরদী গ্রামের কামেজ উদ্দিন ওরফে কাপাসু পাশ্ববর্তী মোঃ সাজু মিয়ার ২০ শতাংশ জমি ক্রয় করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে সাজু মিয়াকে চাপ দিয়ে আসছে। এক পর্যায়ে সাজু মিয়া উক্ত জমি বিক্রি না করায় জমি দখল করে নেয়। এ নিয়ে গত ৩০ ডিসেম্বর সাজু মিয়া শেরপুর পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে শ্রীবরদী থানার এ এস আই শামিমুর রহমান ঘটনার সত্যতা পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেও সমন্বয়ে দখলকৃত জমি সাজু মিয়ার দখলে দিয়ে দেয় এবং সাজু মিয়া তখন থেকে উক্ত জমিতে বসতবাড়ি নির্মান করে বসবাস করে আসছে। কিন্তু গত শনিবার কামেজ উদ্দিন কাপাসু দেশীয় রাম দা, ফালা লাঠিসোটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে সাজু মিয়ার বাড়িতে আক্রমণ করে ভাংচুর ও লুটপাট করে। এ সময় সাজু মিয়ার গলায় ছুরি ধরে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরে যাওয়ার পথে ক্ষেতের পাট কেটে নিয়ে যায়।
      এ নিয়ে সাজু মিয়া কামেজ উদ্দিন কাপাসু (৫০), তার ২ ছেলে সম্ভু মিয়া(২৫) ও সহিজল(২২), একই এলাকার অন মাহমামুনের ছেলে উকিল মিয়া (৪৫)ও মিন্টু মিয়া(৪০), মৃত আবুল হোসেনের ছেলে বোরহান(২৫) ও গাজিউর রহমান(৩৫), ধলাই মিয়া(৪৮), নশকর আলী(৪২) এবং আশকর আলী(৩৯) সহ অজ্ঞাতনামাদেও নামে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ নিয়ে এলাকার প্রভাবশালীরা সাজু মিয়াকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে বলে সাজু মিয়া জানান।
      অপরদিকে এনিয়ে শুক্রবার উভয়পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বললে কামেজ উদ্দিন কাপাসু কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং ঈদের পর কাগজপত্র দেখাবে বলে চলে আসে।

      Read more »

      বুধবার, ৩১ জুলাই, ২০১৩

      শ্রীবরদীতে কর্মচারীদের সম্মানে ভাইস চেয়ারম্যানের ইফতার মাহফিল


      তাসলীম কবির বাবু
      শ্রীবরদী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের সম্মানে ইফতারের আয়োজন করে উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ওবায়দুর রহমান খায়ের মুন্সী। বুধবার এ উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্সে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা। ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সহ কর্মচারীরা অংশগ্রহণ করে। ইফতার মাহফিলে ভাইস চেয়ারম্যান একেএম ওবায়দুর রহমান খয়ের মুন্সী‘র বিখ্যাত পায়েস সহ প্রায় ১৫ রকমের বিভিন্ন স্বাধের ইফতারি অংশগ্রহণকারীদের তৃপ্তি দান করে।

      Read more »

      বুধবার, ২৪ জুলাই, ২০১৩

      শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষ আহত ৮

      তাসলীম কবির বাবু ,
      শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজারে জমি দখল কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উভয়পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে উত্তর বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
      জানা গেছে, বুধবার সকালে শ্রীবরদী উত্তর বাজারের ব্যবসায়ী ও উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবু জাফর তার ক্রয়কৃত জমির দখল নিতে চাইলে পার্শ্বের
      জমির মালিক এসএম মামুন ও এসএম সোহেলের সাথে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে মূর্হুতেই উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শ্রীবরদী বাজারে। পরে পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে জমির কাগজপত্রাদি সহ থানায় যোগাযোগের কথা বলে চলে আসে। সংঘর্ষে আহত খোরশেদ আলম (৩০), শহিদুল ইসলাম (২৮), ইমরান (২৭) জুম্মন (২৮), মোশরাফ (২৭), আবু রায়হান (২৬), এস এম সোহেল (৩২) ও জাহাঙ্গির কে শ্রীবরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বর্তমানে উত্তর বাজারে আতঙ্ক বিরাজ করছে।
      শ্রীবরদী থানার এসআই রহুল আমিন জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে শান্ত অবস্থা বিরাজ করছে। এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। আমরা উভয়পক্ষকে জমির কাগজপত্র সহ থানায় আসতে বলেছি।

      Read more »

      রবিবার, ২১ জুলাই, ২০১৩

      শ্রীবরদীতে বিএনপি‘র ইফতার মাহফিল


      মোঃ আঃ মান্নান সরকার
      শ্রীবরদী রাণীশিমুল ইউনিয়ন বিএনপি‘র ইফতার মাহফিল গতকাল রবিবার টেংগর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। রানিশিমুল ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ রহমানের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি‘র ভারপ্রাপ্ত সভাপতি আঃ রাজ্জাক আশিষ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর হক রুবেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ সভাপতি মোঃ হাতেম আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, সহ প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মানিক, শ্রীবরদী উপজেলা বিএনপি সভাপতি ও পৌর মেয়র মোঃ আঃ হাকিম, সাধারণ সম্পাদক আঃ রহিম দুলাল, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হাসান আঙ্গুর,  শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল করিম রুমী, জেলা ছাত্রদল সভাপতি আবু রায়হান রুপন, উপজেলা কৃষক দলের আহবায়ক আবু হারিচ বাচ্চু, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক এসএম সোহান, শহর যুবদল আহবায়ক হাবিবুর রহমান কালু, উপজেলা ছাত্রদল সভাপতি রেজুয়ান উল্লাহ, সাধারন সম্পাদক ইখলাছুর রহমান লিটন, শহর ছাত্রদল সাধারন সম্পাদক তাহাজুল ইসলাম,ভেলুয়া ইউপি বিএনপি আহবায়ক আলহাজ্ব মোঃ আলফাজ উদ্দিন, যুগ্ন আহবায়ক বিল্লাল তালুকদার,  কাংসা ইউনিয়ন সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন, রানীশিমুল ইউপি সিনিয়র যুগ্ন আহবায়ক মীর রুকনুজ্জামান লাখো, যুগ্ন আহবায়ক এবিএম শামিম কবির, প্রেসকাব শ্রীবরদী‘র সহ সভাপতি প্রভাষক এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ।

      Read more »

      শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

      শ্রীবরদীতে ভারতীয় মদ উদ্ধার


      মোঃ তাসলীম কবির বাবু,
      শুক্রবার শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের জলংগা মাধবপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে অজ্ঞাতনামাদের নামে শ্রীবরদী থানায় একটি ডায়েরী করা হয়েছে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
      পুলিশ জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানা পুলিশ উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের জলংগা মাধবপুর গ্রামের মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের বাড়ির সামনের রাস্তার উপরে বস্তায় ভরা অবস্থায় ভারতীয় এমসি ডুয়েল ব্রান্ডের ১০ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
      শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এসআই রহুল আমিন জানান, এ ব্যাপারে অজ্ঞাত নামে মাদক আইনে থানায় একটি ডায়েরী করা হয়েছে।

      Read more »

      শ্রীবরদী সীমান্তে ১ কাঠুরিয়াকে ধরে নিয়ে গেছে বিএসএফ


      মোঃ ফেরদৌস আলী,
      শেরপুরের শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা সীমান্ত থেকে বদিউজ্জামান ওরফে গুডু (৩৫) নামে এক কাঠুরিয়াকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
      সীমান্তবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের চান্দাপাড়া গ্রামের ছামিউল হকের ছেলে কাঠ ব্যবসায়ী গুডু বৃহস্পতিবার সকালে হারিয়াকোনা গ্রামে ১০৯১ সীমান্ত পিলারের কাছে গেলে ভারতীয় বিএসএফ জওয়ানরা তাকে ধরে নিয়ে যায়।
      কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার রেজাউল জানান, বৃহস্পতিবার সকালে বদিউজ্জামান ভারতীয় সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ তাকে আটক করে নিয়ে গেছে।

      Read more »

      শ্রীবরদীতে জামায়াত নেতা গ্রেফতার


      মোঃ ফেরদৌস আলী
      গতকাল সন্ধায় শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নুরুজ্জামান বাদল (৪৫) কে শ্রীবরদীর পুরাগড় গ্রামের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
      পুলিশ জানায়, শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, শ্রীবরদী উপজেলা জামায়াতের সাবেক আমির ও তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক নূরুজ্জামান বাদল কে দীর্ঘদিন থেকে খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নূরুজ্জামান বাদলের শ্রীবরদী পোড়াগড় গ্রামের বাসার সামনের রাস্তা থেকে গ্রেফতার করে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী শেখ জানান, দ্রুত বিচার আইনে নূরুজ্জামান বাদলকে গ্রেফতার করা হয়েছে।

      Read more »

      সোমবার, ১৫ জুলাই, ২০১৩

      শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকান্ড ৩৩টি বসতবাড়ি পুড়ে ছাঁই


      রমেশ সরকার,
      শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের চরশিমূল চড়া বলদিয়া পাড়া গ্রামের ইউপি মেম্বার জহুরুল হকের বাড়িতে রবিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৩৩ টি বসতঘর পুড়ে ছাই হওয়ায় গৃহহীন হয়ে পড়েছে ১২টি পরিবার। এছাড়া তিগ্রস্ত হয়েছে আরো ১৮ টি বতসঘর। আকস্মিক এ অগ্নিকান্ডে য়তির পরিমাণ কোটি টাকার উপরে হবে বলে জানিয়েছে স্তানীয়রা ।
      জানাগেছে, রবিবার গভীর রাতে উপজেলার চরশিমূলচড়া বলদিয়া পাড়া গ্রামের জহুরুল হক মেম্বারের বাড়ির হোসেন আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তে আগুন ছড়িয়ে পড়লে লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় ৩৩ টি বসত বাড়ি। এতে ধান, চাল, শুকনা মরিচ, মিষ্টি কুমড়া, স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র সহ তির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। অপরদিকে এতবড় অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সহায়তা না পাওয়ায় ােভ প্রকাশ করেছে এলাকাবাসী। সোমবার সকালে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী সেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল হাসান, ভেলুয়া ইউপি চেয়ারম্যান হামিদুল হক শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে অগ্নিকান্ডের আকস্মিকতায় সর্বস্ব খুইয়ে দিশেহারা হয়ে পড়েছে শিশু, নারী, বৃদ্ধ সহ অর্ধ শতাধিক ভাগ্যহত মানুষ। পর্যাপ্ত সাহায্য সহযোগিতা না পাওয়ায় পরিবার পরিজন কে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে বলে জানান তিগ্রস্ত হোসেন আলী।

      Read more »

      বুধবার, ১০ জুলাই, ২০১৩

      শ্রীবরদীতে শিক্ষকদের ৪৮ ঘন্টার কর্ম বিরতি


      শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
      শেরপুরের শ্রীবরদী উপজেলার রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও বরাদ্দ না দেয়ায় এমপিও‘র দাবিতে ৪৮ ঘন্টার কর্ম বিরতি পালন করছে। গতকাল বুধবার সকালে শ্রীবরদী শহীদ মিনার হতে এমপিও বঞ্চিত শিক্ষকরা কর্মবিরতির এ ঘোষনা দেয়।
      শিক্ষকরা জানায়, বিগত এক বছর আগে সরকারি নিয়োগভাবে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় উর্ত্তীণ হয়ে এ শিক্ষকরা পুলের অন্তভূক্ত হয়। পরবর্তীতে মেধারক্রম অনুসারে নিয়োগপ্রাপ্ত হয়ে এক বছর থেকে বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত রয়েছে। সম্প্রতি দেশের সকল বিদ্যালয়ের পুল হতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও ছাড়া হলেও শ্রীবরদী উপজেলায় নিয়োগ প্রাপ্ত ৩৬ জন শিক্ষকের এমপিও অদৃশ্য কারণে ছাড় করা হয়নি। এ নিয়ে বুধবার উপজেলার ৩৬ জন শিক্ষক শ্রীবরদী শহীদ মিনারে বেতন ভাতা ও এমপিও‘র দাবিতে ৪৮ ঘন্টার কর্ম বিরতির কর্মসূচী ঘোষনা করে। সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচী ঘোষনা করেন রবিউল ইসলাম রুবেল।


      Read more »

      মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

      শ্রীবরদী এডিপি’র আয়োজনে স্পন্সর ও ননস্পন্সর শিশুদের জন্মদিন পালন

      রমেশ সরকার
      শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  গতকাল মঙ্গলবার দুপুরে স্পন্সর ও ননস্পন্সর শিশুদের জাঁকজমকপূর্ণ ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালন করেছে। এ উপলক্ষে শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুণা ইউনিয়ন পরিষদ চত্বরে এডিপি ম্যানেজার মি. সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে জন্ম দিনের কেক কাঁটার পর অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, গান, নৃত্য, নাটিকা ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ডিভিশনাল ডাইরেক্টর মি. পিন্টু আরেং। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র এডিপি ম্যানেজার শেরপুর কাস্টার মি. সজল বৈদ্য, ঝিনাইগাতী এডিপি ম্যানেজার মি. পরিতোষ রেমা, আদিবাসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস. কর্ণিয়া সাংমা কর্ণঝোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ও ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মি. সুশীল চন্দ্র মন্ডল, স্বাস্থ্য প্রকল্প ম্যানেজার মি. উজ্জ্বল শিকদার, স্বাস্থ্য প্রকল্প অফিসার মো. মনির হোসেন, বনানী চিসাম,  শিক্ষা প্রকল্প ম্যানেজার মি. ঝান্ডা ¤্রী, সি এস ও মি. প্রাঞ্চন, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প্র অফিসার মো. হাফিজুল হক সোহাগ, হারুন অর রশিদসহ আরো অনেকেই। আলোচনা শেষে জন্মদিন উপলক্ষে প্রতিটি শিশুকে উপহার প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য প্রকল্প অফিসার লুচিয়া চিসিম।

      Read more »

      বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২

      শ্রীবরদীতে ঢাকাগামী বাস থেকে ৫১ বোতল ফেন্সিডিল সহ ১জন গ্রেফতার


      শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
      গতকাল বুধবার শ্রীবরদী থানা পুলিশ শ্রীবরদী শিল্প ও বণিক সমিতির ভায়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় মাদক ব্যাবসায়ী নূর ইসলাম (৪২) কে আটক করেছে পুলিশ।
      পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৮ টার দিকে শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ডে ভায়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শ্রীবরদী শিল্প ও বণিক সমিতির (চট্ট মোট্রো স-১১-০০১৬) বাসে অভিযান চালিয়ে বাসের মালামাল রাখার বাক্সে বস্তায় রাখা ৫১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ বাস থেকে মাদক ব্যবসায়ী উপজেলার মালাকোচা গ্রামের নূর ইসলাম কে আটক করে।
      শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, মাদক ব্যবসায়ী নূর ইসলাম হলুদের বস্তায় ভরে বাসে করে ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে শ্রীবরদী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

      Read more »