স্পোর্টস ডেস্ক,
পেসার মাশরাফির বিন মুর্তজার পরিবর্তে তরুণ পেসার তাসকিন আহমেদকে দলে নিয়েছে বাংলাদেশ। এই ব্যাপারে সম্মতিও মিলেছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির।
মঙ্গলবার গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে তরুণ এই পেসারের।
১৮ বছর বয়সী তাসকিন এ পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৪ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চারটি টোয়েন্টি-টোয়েন্টি খেলে ৮ উইকেট পেয়েছেন।
এর আগে পাকিস্তানের বিপক্ষে রোববারের ম্যাচে হাঁটুতে চোট পান মাশরাফি। এই চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে দেশসেরা পেসারের।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন