দলের

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

দিনাজপুরের ৩ উপজেলাই বিএনপির ঘরে



দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের পার্বতীপুর, বিল ও হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ঘরে তুলেছে বিএনপি সমর্থিত প্রার্থীরা


দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন
এই উপজেলায় ৮৭টি কেন্দ্রের সব কটির ঘোষিত ফলাফলে আমিনুল ইসলাম (দোয়াত কলম) ৬৮ হাজার ১৪ ভোট ভোট পেয়েছেন
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত হাফিজুল ইসলাম প্রামানিক ( ঘোড়া) ৬৩ হাজার ৪৮০ ভোট ভোট পেয়েছেন
সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম ফলাফল ঘোষণা করেন 
এছাড়া বিরল উপজেলায় আ ন ম বজলুর রশীদ এবং হাকিমপুর উপজেলায় আকরাম হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন