চট্রগ্রাম প্রতিনিধি,
পঞ্চম দফায় উপজেলা পরিষদ নির্বাচনে সন্দীপে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৬ হাজার ১৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১১০ ভোট।
সোমবার রাতে উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নূরী খাজা আল-আমিন এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মো. মাঈন উদ্দীন টিয়া পাখি প্রতীকে ৩৮ হাজার ৫১৬ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের জেবুননেছা চৌধুরী কলস প্রতীকে ৬৮ হাজার ৪৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন