রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. নূরুল ইসলাম বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নিবাচিত হয়েছেন।
সোমবার রাতে গোয়ালন্দ সহকারী রিটানিং অফিসার
ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ সাহা এ ফলাফল জানিয়েছেন।
বিজয়ী নূরুল ইসলাম আনারস প্রতীক
নিয়ে ২০ হাজার ৯৬২ ভাট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
সতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ১৫ হাজার ৬৪৬।
অপর প্রার্থী বিএনপি সমর্থিত
মোহাম্মদ আলী দোয়াতকলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১২ হাজার ৪৮৫।
ভাইসচেয়ারম্যান পদে আওয়ামী
লীগের গোলাম মাহবুবুর রব্বানী নলকুপ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৭ হাজার ৩৪৫।
তার নিকটতম প্রার্থী বিএনপির
বিদ্রোহী প্রার্থী ফারুখ দেওয়ান টিয়া পাখি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১০ হাজার ৮৯১।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে
বিএনপির বিদ্রোহী প্রার্থী মোছা. নার্গিস পারভীন (ফুটবল) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৩
হাজার ৫২০।
নিকটতম আওয়ামী লীগ সমর্থিত
প্রার্থী নুরজাহান বেগম পদ্মফুল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯ হাজার ৯৭৫।
এই উপজেলায় ভোট পড়েছে ৬৭ দশমিক ৪
শতাংশ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন