শ্রীবরদী প্রতিনিধি
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শ্রীবরদীতে নতুন উপজেলা শিক্ষা অফিসার যোগদান করেছেন। তবে প্রাক্তন শিক্ষা অফিসার এখনও কর্মস্থল ত্যাগ করেনি।
সূত্রমতে, শ্রীবরদী উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান যোগদান করেই নানা অপকীর্তিতে জড়িয়ে পড়েন। তার অপকর্মের বিরুদ্ধে বিগত সময়ে মিছিলও হয়। অবশেষে সরকারি আদেশে মঙ্গলবার নতুন শিক্ষা অফিসার অরুণা রায় শ্রীবরদীতে যোগদান করেছে। এতে উপজেলার শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে নতুন শিক্ষা অফিসার যোগদান করলেও মাহবুব জামান এখনও কর্মস্থল ত্যাগ করেনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন