ডেস্ক রিপোর্ট:
বাতিলকৃত ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা হবে আগামী ১৮ এপ্রিল শুক্রবার। এদিন দুপুর আড়াইটায় পূর্বনির্ধারিত কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
জেলাগুলো হলো ঢাকা, রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, নারায়নগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
মোবাইলে গবংংধমব-এর মাধ্যমে বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ জানানো হবে। প্রার্থী লিখিত পরীক্ষায় পূর্বের প্রবেশপত্র ব্যবহার করতে পারবেন। প্রবেশপত্র না থাকলে বা হারিয়ে গেলে পূর্বের নিয়মে www.dpe.gov.bd এ ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এ ছাড়া ওএমআর শীট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন