ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে
ভোটগ্রহণে অনিয়ম, ভোটকেন্দ্র দখলের অভিযোগে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল
আহ্বান করেছে উপজেলা বিএনপি।
১৯ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থী ও
ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহমদ মজুমদার ও সাধারণ সম্পাদক মো. আলমগীর
স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল আহ্বান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোটের আগের রাতে
কেন্দ্র দখল করে ব্যালট পেপারে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
প্রার্থীদের প্রতীকে সিল মারা, উপজেলার ৪৭ কেন্দ্র দখল, ব্যালট বই ছিনতাই, ১৯ দলের
নেতাকর্মী,
সমর্থক ও ভোটারদের
কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয়েছে। এ ছাড়া নুর আহমদের এজেন্টদের কেন্দ্র
থেকে বের করে দেওয়া, ভোটার ও বিরোধীপক্ষের ওপর হামলা, গুলিবর্ষণ করা
এবং নাগরিক অধিকার হরণের অভিযোগ আনা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন