দলের

সোমবার, ৩১ মার্চ, ২০১৪

লালমনিরহাটে বাসের ধাক্কায় ৪ অটোযাত্রী নিহত



লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ফকিরের তকেয়া বাজার এলাকায় বাসের ধাক্কায় চারজন অটোবাইকের যাত্রী নিহত হয়েছেনএ সময় আরও ১৭ জন অটোবাইকের যাত্রী ও পথচারী আহত হয়েছেন বলে জানা গেছেসোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে
স্থানীয়রা জানান, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ওই এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চারটি অটোবাইককে ধাক্কা দেয়এতে ঘটনাস্থলেই রিয়াজ মিয়া, ফরিদা বেগম, নুরুজ্জামান নামে তিন অটোবাইক যাত্রী মারা যানহাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যানতাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নিএ সময় আরও ১৭ অটোযাত্রী ও পথচারী আহত হয়েছেনআহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছেআহতদের সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
নিহত তিনজনের বাড়ি সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় বলে জানা গেছেপুলিশ বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন