দলের

সোমবার, ৩১ মার্চ, ২০১৪

১০টি সংসদীয় কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক 

 সোমবার সংসদে প্রধান হুইপ আ স ম ফিরোজ কমিটিগুলো গঠনের প্রস্তাব দেয়ার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী ভোটে দিলে সেগুলো কণ্ঠভোটে গৃহীত হয়
পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন
নবম সংসদে সরকারি প্রতিশ্রুতি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যাপক আলী আশরাফ এবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সা বেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম
 শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী রাজশাহী থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন নরসিংদী থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সিলেট থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ইমরান আহমেদনবম সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন ঝালকাঠি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য বজলুল হক হারুনগত সংসদে এই কমিটির সদস্য ছিলেন তিনি
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এ কে এম রহমতুল্লাহনবম সংসদেও এই দায়িত্বে ছিলেন তিনি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাবেক বিমানমন্ত্রী মোহাম্মদ ফারুক খান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীতিনি গত সংসদে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন
রোববার নয়টি কমিটি গঠন এবং কার্যউপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়গত ৫ ফেব্রুয়ারি পাঁচটি কমিটি গঠন করা হয়এপর্যন্ত মোট ২৪টি কমিটি গঠন করা হয়েছে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন