দলের

বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২

সাগর-রুনি‘র খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে শ্রীবরদীতে মানব বন্ধন


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
 
মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র স্টাফ রির্পের্টিার মেহেরুন রুনি হত্যার ১১ দিন পার হলেও তদন্তের কোন অগ্রগতি না হওয়া, খুনিদের গ্রেফতার না করা ও হত্যাকান্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে শ্রীবরদীতে মানব বন্ধন, পথসভা ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে প্রেসক্লাব শ্রীবরদী। বুধবার সকাল ১১ টায় প্রেসক্লাব শ্রীবরদী শহরের চৌরাস্তা মোড়ে মানব বন্ধন ও পথসভা করে। প্রেসক্লাব সভাপতি মোঃ আঃ মান্নান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ সভাপতি অধ্যাপক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাধারন সম্পাদক কামরুজ্জামান আবু, সহ সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দপ্তর সম্পাদক রমেশ সরকার, সাংবাদিক তাসলীম কবির বাবু, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক চৌধুরী অকুল, উপজেল যুবদল সভাপতি আব্দুল¬াহ আল মামুন দুলাল, সম্পাদক এসএম সোহান, উপজেলা ছাত্রদল সভাপতি রেজুয়ান উল¬াহ, পৌর ছাত্রদল সভাপতি হাসানুজ্জামান রিপন প্রমুখ। বক্তারা এ খুনের ঘটনাকে ভিন্নদিকে প্রবাহিত না করে দ্রুত প্রকৃত ঘটনা উদঘাটন ও খুনিদের গ্রেফতারের দাবি জানায়। পথসভা শেষে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি দেয়া হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন