দলের

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২

সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
মাছরাঙ্গা  টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ওরফে মোস্তফা সরওয়ার ( ৩৮) ও তার ¯ী¿ এটিএন বাংলার সিনিয়র  স্টাফ রিপোর্টার মেহেরুন রুনী (৩৩) হত্যাকান্ডের সাথে জড়িতদের  দ্রত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানব  বন্ধন ও  প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে উপজেলার সাংবাদিকরা। সোমবার দুপুরে প্রেসক্লাব শ্রীবরদী ও শ্রীবরদী প্রেসক্লাবের যৌথ উদ্যোগে পৌরশহরের চৌরস্তা মোড়ে মানব  বন্ধন কর্মসূচী পালন করে। মানব বন্ধনে আ‘লীগ, বিএনপি সহ সর্ব স্তরের লোকজন অংশ নেয়। পরে উপজেলা নির্বাহীর কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেয়া হয়। শ্রীবরদী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক শওকত জামানের সভাপতিত্ব বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব শ্রীবরদীর সহ সভাপতি সাংবাদিক অধ্যাপক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাধারন সম্পাদক কামরুজ্জামান আ্বু, রেজউল করিম বকুল, সাংবাদিক ফেরদৌস আলী, আঃ বাতেন,এনামূল প্রমুখ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন