দলের

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২

৬ মাস থেকে বেতন বন্ধ শ্রীবরদী সাব- রেজিষ্ট্রি অফিসে চলছে নিয়োগ বাণিজ্য


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
৬ মাস থেকে বেতন বন্ধ। রয়েছে পর্যাপ্ত জনবল। মন্ত্রণালয় থেকে স্থগিত রয়েছে নতুন নিয়োগ। কিক্ত শ্রীবরদী সাব রেজিষ্ট্রিঅফিসে চলছে নকল নবিস নিয়োগ বাণিজ্য। এতে  হতাশ হয়ে পড়েছে কর্মরত নকল নবিসরা।
জানা গেছে, শ্রীবরদী সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবিসদের ৬ মাস থেকে বেতন ভাতা বন্ধ রয়েছে। বেতন ভাতা না পেয়ে অনেক নকল নবিস পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে তাদের সন্তানদের  লেখাপড়ার খরচ জোগাতে না পেরে পড়াশুনা বন্ধ করে দিয়েছে।এর মধ্যে সাব রেজিষ্ট্রার নতুন করে নিয়োগ বাণিজ্য শুরু করায় হতাশায় কাটছে তাদের  জীবন।উপজেলার নকল নবিসরা জানায়, গত বছরের ১৪ জুলাই পর্যন্ত  শ্রীবরদী  সাব- রেজিষ্ট্রি অফিসে ২১ জন নকল-নবিস  কর্মরত ছিল। কিন্তু বর্তমান সাব রেজিষ্ট্রার মোঃ সোহরাব হোসেন সরকার যোগদান করেই শেরপুরের টিসি মোহরার আবু বকর ও এক্সটা মোহরার হুমায়ুনের মাধ্যমে টাকার বিনিময়ে প্রতিনিয়তই নিয়োগ দিচ্ছেন নতুন নতুন নকল নবিস। অথচ এ অফিসে বছরে ৬ থেকে সাড়ে ৬ হাজার  দলিল রেজিষ্ট্রি হয়। যার জন্য ২১ জনই  যথেষ্ঠ। তারা আরও জানায় এ পর্যন্ত অন্ত্যত আরও ১২/১৫ জন আগের নিয়োগ দেখিয়ে নিয়োগ নিয়েছে। যারা এখন যোগদান করছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, গত ৭ ডিসেম্বর থেকে নকল নবিস নিয়োগ স্থগিত রয়েছে। কিন্তু ২০ ডিসেম্বর তারিখে নিয়োগ দেয়া হয়েছে ২ নকল নবিস কে।এছাড়া নিয়মানুযায়ী নকল নবিসরা নিজ উপজেলায় অগ্রাধিকার পাবার কথা থাকলেও এখানে তা মানা হচ্ছে না। মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হচ্ছে অন্য উপজেলার লোকদের।
শ্রীবরদী সাব রেজিষ্টার মোঃ সোহরাব হোসেন সরকার জানান,মন্ত্রণালয়ের নির্দেশে নকল নবিসদের বেতন ভাতা আটকে আছে। আর যারা নতুন করে যোগদান করছে তাদের নিয়োগ আগের। তিনি জানান, যে জনবল বর্তমানে রয়েছে এ অফিসের কাযক্রমের জন্য তা যথেষ্ঠ। বাড়তি জনবলের প্রয়োজন নেই।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন