দলের

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২

সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও স্মারকলিপি



শ্রীবরদী নিউজ টুয়েন্টফোর ডটকম

মাছরাঙ্গা  টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ওরফে মোস্তফা সরওয়ার ( ৩৮) ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র  স্টাফ রিপোর্টার মেহেরুন রুনী (৩৩) নৃশংসভাবে হত্যাকারীদের অবিলম্বে  গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রবিবার দুপুরে শহরে মিছিল, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও ডিসি কার্যালয়ের সামনে মানব বন্ধন করেছে জেলার সাংবাদিকরা। 

পরে মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সঞ্জিব চন্দ বিল্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক, টেলিভিশন রিপোর্টাসএসোসিয়েশন শেরপুরের সভাপতি ও কাকন রেজা, প্রবীন সাংবাদিক এ্যাড. জাকির হোসেন, আবু বকর, অধ্যাপক আখতারুজ্জামান,এ্যাড. আধার, মুক্তিযোদ্ধা তালাপতুর মঞ্জু, সাংবাদিক ও কবি তালাত মাহমুদ,সময় টিভি শেরপুর প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, দেশ টিভি প্রতিনিধি আঃ রফিক মজিদ, নালিতাবাড়ী প্রেসক্লাব সভাপতি হাকাম হীরা, মাছরাঙ্গা শেরপুর প্রতিনিধি আবুল হাসেম, প্রেসক্লাব শ্রীবরদী সাধারন সম্পাদক কামরুজ্জামান আবু, সাংবাদিক মীর জাহাঙ্গীর  রাজন প্রমুখ। বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ প্রতিদিন শেরপুর প্রতিনিধি বাদল।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন