দলের
sreebardinews24.com.sreebardinews24.com..sreebardinews24 লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
sreebardinews24.com.sreebardinews24.com..sreebardinews24 লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৬ এপ্রিল, ২০১৪

শ্রীবরদীতে পত্রিকা এজেন্টের মাতৃ বিয়োগ

শ্রীবরদী প্রতিনিধি
শ্রীবরদীতে পত্রিকার এজেন্ট ইদু মিয়ার মা মোছাঃ গোলেছা বেগম শনিবার বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়ে ও নাতী নাতনী রেখে গেছেন। শনিবার রাতে আটাকান্দা গ্রামের পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি খন্দকার মোঃ খুররম, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ‘লীগ সভাপতি মোঃ আশরাফ হোসেন খোকা, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি/ সম্পাদক মন্ডলী, স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিরা শোক প্রকাশ করেছেন।

Read more »

শ্রীবরদীতে দুর্বৃত্তদের হামলায় অটো বাইক চালক আহত


Sujonশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি।
শেরপুরের শ্রীবরদীতে দুর্বৃত্তদের হামলায় সুজন মিয়া (২৬) নামে এক অটো বাইক চালক গুরুতর আহত হয়েছে। আজ রাত ৯টার দিকে শহরের উত্তর বাজার মহল্লায় এ ঘটনা ঘটে। আহত সুজন মিয়াকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার মহল্লায় ইজিবাইক চালক ও পৌরসভার কমিশনার শাহআলমের ছোট ভাই সুজন মিয়াকে অজ্ঞাত কারণে তিনচার জন দুর্বৃত্ত হামলা করে। এতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে

Read more »

শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

আশুলিয়ায় গার্মেন্টস মালিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা


নিজস্ব প্রতিবেদক: 
শিল্পাঞ্চল আশুলিয়ায় মো. আজম (৩০) নামের এক গার্মেন্ট মালিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ভাই ভাই সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত জুবায়ের ক্যাপ কোম্পানিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজম হোসেন জুবায়ের ক্যাপ কোম্পানির মালিক ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে বিকেল ৩ টার দিকে কারখানাটির অপর একজন অংশীদার গোলাম মোস্তফা অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে কারখার ভেতরে প্রবেশ করেন। এসময় উভয় পক্ষের বাক-বিতন্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা আজম হোসেনকে জবাই করে হত্যার পর পালিয়ে যায়। এসময় কারখানার শ্রমিকরা আতঙ্কিত হয়ে খুন হয়েছে বলতে বলতে দিকবিদিক ছুটতে থাকেন। মুহুর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে ভির জমায়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে জানতে চাইলে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ জানান, স্থানীয়দের কাছ থেকে হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকার জনপ্রতিনিধিদের সম্মুখে তালা ভেঙ্গে নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

    Read more »

    নিখোঁজ বিমানের 'পালস সিগন্যাল' পাওয়ার দাবি চীনের


    শ্রীবরদী নিউজ24.কম: 
    ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে গত ৮ মার্চ নিখোঁজ মালয়েশিয়ার বিমানটির 'পালস সিগন্যাল' পেয়েছে বলে দাবি করছে চীনের সরকারি সংবাদ সংস্থা।
    চীনা টহল জাহাজ ‘হাইঝুন-১’ এর রিসিভারে সেকেন্ড প্রতি ৩৭.৫ কিলোহার্জ ফ্রিকোয়েন্সির এই পালস সিগন্যাল ধরা পড়েছে বলে জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।
    তারা জানিয়েছে, দক্ষিণ ভারত মহাসাগরের যে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে সেখানে এদিন পালস সিগন্যাল পেয়েছে ব্ল্যাক বক্স ডিটেক্টর। প্রাপ্ত সংকেতের সঙ্গে বিমানের ব্ল্যাক বক্সের সংকেতের চরিত্রগত মিল রয়েছে বলে বিষয়টি পর্যালোচনা করে জানিয়েছে চীন।
    এমএইচ ৩৭০ বিমানের ব্ল্যাক বক্সের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেশ কয়েকটি দেশের বিমান ও জাহাজ। কাজে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ব্ল্যাক বক্স ডিটেক্টরও। এতদিন পর্যন্ত সব চেষ্টা বিফলে গেলেও, চীনের এই দাবি অবশেষে আশার আলো দেখাচ্ছে 'নিখোঁজ' বিমানের যাত্রী-ক্রু সদস্যদের পরিজনদের।
    এদিকে নিখোঁজ মালয়েশিয়ার বিমানটির অনুসন্ধানে ভারত মহাসাগরে ব্যাপক আকারে অনুসন্ধান কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে।
    তল্লাশিতে এবারের লক্ষ্য বিমানটির ব্ল্যাক বক্স খুঁজে বের করা। তদন্তকারীরা ধারণা করছেন, মালয়েশিয়ার বিমানটি ভারত মহাসাগরেই বিধ্বস্ত হয়েছে।

      Read more »

      পুরুষরা যে ১০টি সত্য নারীদের কাছ থেকে লুকাতেই বেশি পছন্দ করে


      ডেক্স: 

      নারী ও পুরুষের মাঝে সব সময়েই কিছু বিষয় গোপন থাকে। নারীরা যেমন তাদের কিছু ব্যাপার পুরুষের কাছ থেকে সব সময়েই লুকিয়ে রাখেন, ঠিক একই ভাবে পুরুষরাও নারীদের কাছ থেকে কিছু বিষয় গোপন রাখতে পছন্দ করেন। একান্তই নিজস্ব কিছু আবেগ, অনুভূতি ও ব্যক্তিগত বিষয়কে তাঁরা সহজে নারীদের কাছে প্রকাশ করতে চান না। আসুন জেনে নেয়া যাক এমন ১০টি সত্য সম্পর্কে যেগুলো অধিকাংশ পুরুষই নারীদের কাছ থেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন।
      ১) পাশে স্ত্রী থাক কিংবা প্রেমিকা, পাশ দিয়ে একজন সুন্দরী নারী হেঁটে গেলে অধিকাংশ পুরুষই সেই নারীর দিকে তাকাতে পছন্দ করেন।
      ২) পুরোনো কোনো প্রতারণা কিংবা শারীরিক সম্পর্কের ব্যাপারে তাঁরা কখনই বর্তমান প্রেমিকা/স্ত্রীর সাথে আলাপ করেন না। এই বিষয়গুলো সব সময়েই লুকিয়ে রাখতেন তাঁরা।
      ৩) জীবনে একবার হলেও পর্ন ছবি দেখেছে প্রতিটি পুরুষই। কিন্তু এই কথা নারীদের কাছে সহজে স্বীকার করতে চায় না পুরুষরা।
      ৪) প্রায় সকল পুরুষই বন্ধুর সুন্দরী স্ত্রী, স্ত্রীর সুন্দরী বান্ধবী কিংবা বোনের সাথে সময় কাটাতে এবং আড্ডা দিতে ভালোবাসে।
      ৫) অধিকাংশ পুরুষই আড়ি পেতে নারীদের মেয়েলী গল্প শুনতে পছন্দ করে। কিন্তু এই বিষয়টি তাঁরা কখনই স্বীকার করে না।
      ৬) প্রতিটি পুরুষই তার নারী সঙ্গিনীর অপছন্দের অভ্যাস কিংবা বস্তুর ব্যাপারে আকর্ষণ বোধ করে।
      ৭) পুরুষরা দিনে অন্তত একটি ঘন্টা একা, নিজের মত করে সময় কাটাতে চায়। কিন্তু এই কথাটি তাঁরা নিজের সঙ্গীকে কখনো বলার সাহস পায় না।
      ৮) নারীদের সাথে শপিং করতে যেতে কোনো পুরুষই পছন্দ করেন না। কিন্তু এই বিষয়টি তারা সহজে নারীদের কাছে প্রকাশ করেন না।
      ৯) প্রতিটি পুরুষই শারীরিক মিলনের ক্ষেত্রে নারী সঙ্গীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করেন। বিশেষ করে শারীরিক মিলনের ক্ষেত্রে নারী সঙ্গীর প্রাধান্যটাকে তাঁরা বেশ উপভোগ করেন।
      ১০)প্রতিটি পুরুষই তার নারী সঙ্গীর পুরুষ বন্ধুদের প্রতি মনে মনে একটু হলেও ঈর্ষা করেন। কিন্তু এই বিষয়টি তাঁরা সহজে প্রকাশ করেন না।

      Read more »

      রবিবার, ৩০ মার্চ, ২০১৪

      শ্রীবরদীতে শিশু সহ ২ জনের লাশ উদ্ধার



      স্টাফ রিপোর্টার ॥
      শ্রীবরদীতে শিশু সহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এব্যাপারে শ্রীবরদী থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। ২৪ ঘন্টার ব্যবধানে শ্রীবরদীতে ২ লাশ উদ্ধারের ঘটনায় আইনশৃংখলা অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
      মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধায় উপজেলার হেরুয়া বালুঘাট গ্রামের তোফাজ্জল হোসেনের শিশু পুত্র ফিরোজ মিয়া (৯) কে কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে ফিরোজ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে রাস্তার পাশে ধান ক্ষেত থেকে ফিরোজ মিয়ার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেনের সাথে তার বিমাতা ভাই রুস্তম আলীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ধারনা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের সূত্র ধরেই শিশু ফিরোজ মিয়াকে হত্যা করা হয়েছে। এ নিয়ে ফিরোজ মিয়ার বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে বিমাতা ভাই রুস্তম আলী (৬০), রুস্তম আলীর ৩ ছেলে মনির (৩২), ওয়াহাব ( ২৬), কবির (১৮) ও নওশের আলীর ছেলে নূরুল ইসলামের (৩০) নামে মামলা দায়ের করেছে।
      অপরদিকে বৃহস্পতিবার দুপুরে গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে ঝুমুর নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ দত্তের সাথে ঝুমুরের দাম্পত্ব কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে বসত ঘরের পাড়ের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শেরপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ।
      কিন্তু ঝুমুরের বাবার দাবি তার মেয়েকে নির্যাতন করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে ঝুমুরের বাবা সনেন্দ্র চন্দ্র দাস বাদী হয়ে স্বামী বিশ্বজিৎ দত্ত, শ্বশুর ধিরেন দত্ত, শ্বাশুরী প্রভা চন্দ ও বিশ্বজিতের বোন জামাই নিরঞ্জনের নামে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
      ২৪ ঘন্টার ব্যবধানে শ্রীবরদীতে শিশু ও গৃহবধুর খুনের ঘটনায় উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
      শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোঃ বেলাল উদ্দিন তরফদার জানান, লাশ ২টির ময়না তদন্তের জন্য শুক্রবার মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

      Read more »