নিজস্ব প্রতিনিধি
ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে এক ওরিয়েন্টশন কর্মশালা বুধবার সকাল ১১ টায় শ্রীবরদী উপজেলা পরিষদের হল রুম ‘সোমেশ্বরী’তে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: এফএম কামরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার এফএম মোবারক আলী, প্রাণি সম্পদ কর্ম কর্তা ডাঃ আ: রউফ, শিক্ষা অফিসার অরুণা বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার আব্দুস ছালাম বেপারী প্রমুখ।
উল্লেখ্য এ ক্যাম্পেইন উপলক্ষে ৬ হতে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ও ১২ হতে ৫৯ বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন