দলের

শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

নালিতাবাড়ীর সীমান্ত এলাকায় বন্য হাতির পাল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারোপাহাড় অধ্যুষিত ভারতীয় সীমান্তঘেষা এলাকাগুলোতে বন্য হাতির পাল ঢুকে পড়ায় আতংকগ্রস্থ হয়ে পড়েছে মানুষ। 
যে কোন সময় হাতির পাল লোকালয়ে হামলা চালাতে পারে এমন আশংকায় লোকজন দলবেধে পাহাড়া দিচ্ছে।
বিশেষ করে এই হাতী আতংক বিরাজ করছে সীমান্তঘেষা গ্রাম গলাচিপা, কালাপানি, খলচান্দা, বাতকুচি ,পানিহাটাসহ পুরো সীমান্ত এলাকা ।
ঢাকঢোল ,মশাল ,আর নানা ভাবে ভয় দেখিয়ে হাতি তাড়াণোর চেষ্টায় নির্ঘুম রাত দিন পার করছে শেরপুরের সীমান্ত এলাকার মানুষ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন