দলের

শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

মা যেমন সন্তানদের কুলে নিরাপদে রাখে, শেখ হাসিনা ক্ষমতায় আসলে এ দেশের মানুষ নিরাপদে থাকে .. কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী

নকলা প্রতিনিধি-

শেরপুরের নকলা উপজেলার মুক্তমঞ্চে শুক্রবার বিকেলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, এতিমখানায় অনুদানের চেক, সমবায়ীদের মাঝে সনদ পত্র ও প্রশিক্ষণ সামগ্রী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূলে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণকালে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, মা যেমন সন্তানদের কুলে নিরাপদে রাখে, শেখ হাসিনা ক্ষমতায় আসলে এ দেশের মানুষ নিরাপদে থাকে। কৃষি মন্ত্রী ৩শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী ধান বীজ, ৫৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে মাঝে ১০ কেজি করে নেরিকা ধান বীজ সহ প্রতি কৃষককে ৪০ কেজি রাসায়নিক সার বিতরণ করেন। বিতরণ পূর্ব আলোচনায় সভায় জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক ফেরদৌস রহমান জুয়েল, ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হীরা, কৃষি অফিসার আশরাফ উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন