শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
শ্রীবরদী সীমান্তে যুবক হত্যার বিচার দাবিতে কর্ণঝোড়া বাজারে রবি ও সোমবার মিছিল করেছে এলাকাবাসী। এ নিয়ে সোমবার জেলা প্রশাসক কর্ণঝোড়া ইউপি ভবন পরিদর্শনে গেলে হত্যার জন্য বিজিবি ও ফরেস্ট কর্মচারীদের দায়ী করে তাদের বিচারের দাবি জানিয়ে স্মারক লিপি দিয়েছে। সোমবার পোস্টমর্টেম শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, গত ৪ ফেব্র“য়ারী শ্রীবরদী সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী মারাক পাড়ার বর্ডার রাস্তা থেকে মোরাদজল নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের মাথায় আঘাতের চিহ্ন ও রাস্তায় পড়ে থাকা রক্তে বুট জুতার ছাপ ছিল। এ হত্যাকান্ডে বিজিবি ও ফরেস্টবিট কর্মচারীরা জড়িত এ অভিযোগে গত রবিবার সন্ধায় কর্ণঝোড়া বাজারে তাদের বিচারের দাবিতে মিছিল করে মুক্তিযোদ্ধা সহ ৫ শতাধিক এলাকাবাসী। সোমবার শেরপুর জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র ও লাইব্রেরী পরিদর্শনে গেলে বিজিবি ও ফরেস্ট কর্মচারীদের বিচারের দাবীতে স্মারক লিপি দেয় নিহতের পরিবার ও এলাকাবাসী। পরে লাশ নিয়ে বিক্ষোভ করে। নিহতের সদ্য বিবাহিত স্ত্রী জানায়, ওই দিন সকালে মোরাদজল মাঠে যায়। দুপুরে আসার পথে ফরেস্ট ও বিজিবি সদস্যরা তাকে হত্যা করে। শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ রহমান জানান, মোরাদজল মুক্তিযোদ্ধার নাতি। ফরেস্ট ও বিজিবি সদস্যরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। লাশের রক্তে বুট জুতার ছাপ রয়েছে। তাছাড়া একটি ছোট শিশু ঘটনার কিছু আগে বিজিবি সদস্যদের ওই দিক থেকে যেতে দেখেছে। ফরেস্ট কর্মচারীরা বিজিবিকে ভাড়াটে হিসাবে কাজে লাগিয়েছে। আমরা এর বিচারের জন্য মিছিল ও বিক্ষোভ কর্মসূচী পালন করছি। সোমবার লাশ পোস্টমর্টেম শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন