দলের

শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১২

শ্রীবরদীতে বাস দূর্ঘটনায় নিহত-৪ আহত অর্ধশতাধিক


শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার বিকালে শেরপুরের শ্রীবরদী ঝগড়ারচর বাজারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জন নিহত হয়েছে। আহত অবস্থায় আরও প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময যাত্রী বোঝাই বাসটি ঢাকা থেকে রৌমারী আসছিল। ঘটনাস্থল থেকে রৌমারী উপজেলার ছায়েদ আলী (৪০), রাজিবপুর উপজেলার হাসেন আলী (৩০) লাশ উদ্ধার করা হয়। নিহত অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি। আহতের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন কুড়িগ্রামের মতিউর রহমান (৪০) মারা যায়।

জানা গেছে, গতকাল শুক্রবার ঢাকা থেকে রৌমারীর উদ্যেশ্যে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের একটি বাস শ্রীবরদীর ঝগড়ারচর বাজারের পশ্চিমে জামালপুর বকশীগঞ্জ সড়কে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় বাসে থাকা সকল যাত্রী উল্টে যাওয়া বাসের নিচে আটকা পড়ে। পথচারী, এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসের নিচে আটকে পড়াদের উদ্ধার করে। এ সময় কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছায়েদ আলী (৪০), রাজিবপুর উপজেলার হাসেন আলী (৩০) ও অজ্ঞাত আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়। ২ ঘন্টা ব্যাপী উদ্ধার অভিযানে আটকে পড়া বকসীগঞ্জের লাউচাপড়ার হেলাল (৪০), রৌমারী রতনপুরের সুফিয়া, চিলমারীর জহুরুল (১৫), ওয়াহেদ(১৬), তাসলী(৮) রাজিবপুর মিয়াপাড়ার আঃ ছাত্তার (৬০))মেয়ে মাহমুদা আক্তার (২৫),আঃ হালিম(৫৪), মাসুমা (১৪), মাজেদা (১০), শিউলী (২) শিলা (৪), পাটাদো পাড়ার আজহার আলী (২৫), খেয়ারচরের আজগর আলী (৬০) সহ অনেককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যাত্রী ওয়াহেদ আলী ও আঃ হালিম জানায়, বাসে সকল সিট সহ দাড়ানো ও ছাদে প্রচুর যাত্রী ছিল। বাসটি দূর্ঘটনা স্থলে আসামাত্র কিছু বুঝে উঠার আগেই হঠাৎ ডান দিকে ছিটকে যায় এবং ৩ পাক খেয়ে নিচে পড়ে যায়। যাত্রীরা সবাই বাসের মধ্যে আটকে পড়ে। 
প্রথমে স্থানীয়রা ও পরে পুলিশ ও ফায়ারসার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে। এখনও বাসের ছাদে থাকা যাত্রীরা বাসের নিচে চাপা পড়ে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। তবে স্থানীয়দের অভিয়োগ ফায়ারসার্ভিসের ভারি যন্ত্রপাতি ও লোকবল না থাকায় উদ্ধার কাজ দেরি হচ্ছে এবং এজন্য ক্ষয়ক্ষতি বাড়তে পাড়ে। শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ও উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের  বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অপরদিকে শনিবার সকালে বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন কুড়িগ্রামের মতিউর রহমান (৪০) নামে আরেক জনের মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাড়ালো ৪ জনে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন