শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
শ্রীবরদী-লংগর পাড়া-শেরপুরের সড়কপথের হালগড়া বেইলী ব্রিজটি গতরাতে ভেঙ্গে পড়েছে। এসময় কাঠ বোঝাই একটি ট্রাক ব্রিজের পাটাতন ভেঙ্গে আটকে পরে। এতে জেলা শহর সহ দেশের বিভিন্ন স্থানের সাথে শ্রীবরদী সহ ৫ টি উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে কাঠ বোঝাই একটি ট্রাক শ্রীবরদী থেকে ঢাকা যাবার পথে শ্রীবরদী-লংগরপারা-শেরপুর সড়কের হালগড়া বেইলী ব্রিজের পাটাতন খসে পড়ে যায়। এতে শেরপুরের শ্রীবরদী উপজেলা সহ পাশ্ববর্তী ৫ উপজেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। উল্লেখ্য শেরপুর- বকসীগঞ্জ সড়কের শ্রীবরদী কুড়িকাহনীয়া বেইলী ব্রিজটি দীর্ঘদীন ধরে ঝুকিপূর্ণ থাকায় এ সড়কেও বাস সহ ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন