দলের

সোমবার, ২ জানুয়ারি, ২০১২

শ্রীবরদীতে প্রাথমিক স্তরের বই বিতরন




শ্রীবরদী নিউজ টুয়েন্টিফোর ডটকম
গতকাল রবিবার শ্রীবরদী উপজেলায় সারাদেশের ন্যায় একযোগে প্রাথমিক স্তরের শিক্ষাথর্ীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়া হয়েছে৷ এ উপলক্ষে ১ জানুয়ারী রবিবার সকাল ১১ টায় শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উপজেলায় বই বিতরনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ও উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা৷ বই বিতরন অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, এপিপিআই প্রধান শিক্ষক মোজাফ্ফর আলী, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক উম্মে কুলসুম সহ ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন৷ 


উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান জানান, বছরের প্রথম দিনেই উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরন করা হয়েছে৷ গতবছরের চেয়ে এবার প্রাথমিক সমাপনি পরীক্ষায় ফলাফল ভাল হয়েছে৷ এ ফলাফল সামনে আরো ভালো করার জন্য প্রাথমিক পদক্ষেপ হিসাবে বছরের প্রথম দিনেই উপজেলার সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে৷


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন