শেরপুর- ঢাকা মহাসড়কের ভাতশালা নামক স্থানে সকাল ১০টার দিকে একটি সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় স্থানীয় এলিট কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী হৃদয় নিহত হয়েছে।
নিহত হৃদয়ের পিতার নাম মনর উদ্দিন।
শেরপুর-শ্রীবরদী সড়কের শেরপুর পৌরসভার নৌহাটা এলাকায় সোমবার সকাল ৯টার দিকে বাসের চাকায় পিস্ট হয়ে আবুল কাশেম(৬০) নামে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নৌহাট এলাকার আশকর ্আলীর ছেলে কাশেম বাজার করে বাড়ি ফেরার পথে শ্রীবরদী শিল্প ও বনিক সমিতির ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।
পুলিশ জানায়, শ্রীবরদী শিল্প ও বনিক সমিতির ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ফুটপাতে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন